• Separator
  • যে কোনো বিষয়ে শরীয়ী সমাধান ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ডিটা প্রধান কার্যালয় — জামিয়া সুফফাহ শারকিয়া, দারুল ইফতায়।
  • Separator
  • দাওয়াহ, জ্ঞান ও সেবায় সমৃদ্ধ উম্মাহ গড়তে সাথে থাকুন।
  • Separator
  • প্রতি শুক্রবার নিয়মিত ইসলাহী প্রোগ্রাম এবং প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার দারুসুল কুরআন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়—স্থান: সুত্রাপুর, বগুড়া।
  • Separator
  • যে কোনো বিষয়ে শরীয়ী সমাধান ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ডিটা প্রধান কার্যালয় — জামিয়া সুফফাহ শারকিয়া, দারুল ইফতায়।
  • Separator
  • যে কোনো বিষয়ে শরীয়ী সমাধান ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ডিটা প্রধান কার্যালয় — জামিয়া সুফফাহ শারকিয়া, দারুল ইফতায়।
  • Separator
  • দাওয়াহ, জ্ঞান ও সেবায় সমৃদ্ধ উম্মাহ গড়তে সাথে থাকুন।
  • Separator
  • প্রতি শুক্রবার নিয়মিত ইসলাহী প্রোগ্রাম এবং প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার দারুসুল কুরআন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়—স্থান: সুত্রাপুর, বগুড়া।
  • Separator
  • যে কোনো বিষয়ে শরীয়ী সমাধান ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ডিটা প্রধান কার্যালয় — জামিয়া সুফফাহ শারকিয়া, দারুল ইফতায়।

দাওয়াহ এন্ড ইসলামিক থট একাডেমি কার্যক্রম

দাওয়াহ কার্যক্রম

কল্যাণের আহবানই প্রকৃত দাওয়াহ। দীনী কল্যাণ, জাগতিক কল্যাণ ও সামাজিক কল্যাণ—সবই দাওয়াহ কার্যক্রমের অন্তর্ভুক্ত। এটি একটি বিস্তৃত ভুবন, যার মূল প্রতিপাদ্য হলো ঈমানী প্রেরণা, মানবকল্যাণ এবং সামাজিক ইনসাফ। কার্যক্রমের মাধ্যমে মানুষকে দীনের কল্যাণের পথে আহবান জানানো, সত্য ও কল্যাণের পথে যারা বিভ্রান্ত বা সংশয়ে আছে তাদের ফিরিয়ে আনা, এবং যারা এখনও মহা সত্যের অনুসন্ধানে আছে তাদের পথপ্রদর্শন করা হয়। সকলের দরগোড়ায় ঈমানের ডাক ও ফিতরতের ভাবনা পৌঁছে দেওয়া। দীন, বিশ্বাস ও সামাজিক বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। যারা কল্যাণের বিপক্ষে অবস্থান নিয়েছে, দীন ও ঈমানকে বিকৃতভাবে উপস্থাপন করছে, এবং যারা নানাভাবে সংঘাত সৃষ্টি করছে দীন ও মানুষের মাঝে—তাদের সম্পর্কে মানুষকে সতর্ক করা। সঠিক চিন্তা ও চেতনার সঙ্গে পরিচিত করা। ডিটা একাডেমির দাওয়াহ উদ্যোগ সার্বজনীন ও সর্বসকলের জন্য—তরুণ সমাজ, পেশাজীবী, শিক্ষিত জনগোষ্ঠী, গ্রাম্য ও শহুরে সবাই অন্তর্ভুক্ত। সকলের কাছে দাওয়াহ ও ইসলামিক থট পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যেই বেশ কিছু কাজ হাতে নেওয়া হয়েছে।

  • সরাসরি সাক্ষাৎ ও কাউন্সেলিং সেশন
  • সেমিনার ও কনফারেন্স আয়োজন
  • কর্মশালা ও প্রশিক্ষণ প্রোগ্রাম
  • মাল্টিমিডিয়া ভিত্তিক প্রোগ্রাম
  • দাওয়াহ ভিত্তিক রচনা ও প্রকাশনা

ইসলাহী কার্যক্রম

সমাজের ভিত্তি হলো ব্যক্তি, আর ব্যক্তির চালিকা শক্তি হলো তার মন ও মনোজগৎ। ডিজিটাল যুগের ঝলক এবং প্রযুক্তির প্রভাবে মানুষের মনজগৎ বিভ্রান্ত হয়ে গেছে। তারা হারিয়েছে স্বস্তি ও আত্মিক স্থিরতা। হতাশা, অস্থিরতা ও মানসিক চাপ বেড়ে গেছে। অনেকেই দ্বিধাগ্রস্ত এবং আস্থাহীন হয়ে পড়েছে। মানুষ ভুলে গেছে তাদের স্রষ্টা, রাব্বুল আলামীনকে। এই বাস্তবতায় মানুষের মন ও মনোজগৎকে পুনর্গঠন এবং সঠিক পথে ফিরিয়ে আনার জন্য ডিটা একাডেমি ইসলাহী কার্যক্রম হাতে নিয়েছে। এর মাধ্যমে নেতিবাচক মনোভাব দূর করা, ইতিবাচক চিন্তা জাগানো, মানব ফিতরাতকে সতেজ রাখা এবং হতাশা ও মানসিক চাপ থেকে মুক্তির পথ দেখানো হয়। সর্বোপরি, মানুষের মন স্রষ্টার চেতনা দ্বারা পূর্ণ করা, দীন ও ঈমানের প্রতি আগ্রহ উদ্দীপিত করা, এবং আমলকে শক্তিশালী করার যোগ্যতা তৈরি করাই ইসলাহী কার্যক্রমের মূল লক্ষ্য। এই কার্যক্রম নারী-পুরুষসহ সকল পেশার মানুষের জন্য উন্মুক্ত। বিশেষ করে তরুণ সমাজকে আত্মবিশ্বাসী ও আখিরাহ-মুখী করার জন্য রয়েছে নানা উদ্যোগ ও প্রোগ্রাম—

  • সাপ্তাহিক ইসলাহী প্রোগ্রাম
  • মাসিক ইসলাহী প্রোগ্রাম
  • স্পিরিচুয়াল গ্রোথ প্রোগ্রাম
  • ভুল প্রথা ও রীতি সংস্কার প্রোগ্রাম
  • মোটিভেশনাল প্রোগ্রাম

খিদমাহ কার্যক্রম

ইসলামে দাওয়াহ মূরত খিদমাহ সেবা ও মানবকল্যাণমুখী। নবীজীর পরিচয় নবী হওয়ার পূর্বে ছিল সম্পূর্ণ সেবা-কেন্দ্রিক, এবং নবী হওয়ার পরও তিনি সর্বোচ্চ মানবসেবা প্রদর্শন করেছেন। তিনি সৃষ্টিজগতের সকলকে সেবা করেছেন—মুসলিম ও অমুসলিম উভয়কেই। মদিনায় হিজরত করার পর প্রথম যা করেছিলেন, সেটিও ছিল সেবামূলক: “তোমরা সালাম তথা শান্তি ছড়িয়ে দাও এবং অন্যকে খাবার দাও।” সৃষ্টির প্রতি দয়া দেখানো এবং সৃষ্টিকে সেবা করার নির্দেশ আল্লাহই দিয়েছে। তাই ইসলামের অন্যতম পরিচয় হলো সেবা ও মানবতার ধর্ম। ইসলাম মানবতা ও সেবার মাধ্যমে সর্বোচ্চ মূল্যবোধের শিক্ষা দিয়েছে। এই মানবসেবার ঐতিহ্য ও সৌন্দর্য আজও উজ্জ্বলভাবে বিরাজমান। ডিটা একাডেমি এই সৌন্দর্যকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে খিদমাহ কার্যক্রম হাতে নিয়েছে। এর মাধ্যমে সর্বস্তরের মানুষ এবং সমাজের প্রতিটি অংশকে সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল প্রেরেণা। বিশেষভাবে, নিম্নলিখিত উদ্যোগ নেওয়া হয়েছে—

  • শিক্ষা সেবা কার্যক্রম: শিক্ষা বঞ্চিত শিশু, তরুণ ও বয়স্কদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করা।
  • স্বাস্থ্য সেবা কার্যক্রম: স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়া।
  • খাদ্য সেবা কার্যক্রম: দরিদ্র ও অসহায়দের জন্য খাদ্য বিতরণ।
  • স্বাবলম্বী সেবা কার্যক্রম: মানুষকে স্বনির্ভর করার জন্য প্রশিক্ষণ ও সহায়তা।
  • সামাজিক সেবা কার্যক্রম: সমাজে নৈতিকতা, শান্তি ও সহযোগিতার সংস্কৃতি প্রচার করা।

এ কার্যক্রমের মাধ্যমে ডিটা একাডেমি ইসলামের মানবিক মূল্যবোধ ও সেবামূলক ঐতিহ্যকে বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।

শিক্ষা কার্যক্রম

দাওয়াহর প্রতিটি পদক্ষেপে শিক্ষার গুরুত্ব ও ইতিবাচক প্রভাব অপরিহার্য। ডিটা একাডেমি শিক্ষাকে বিস্তৃত, সার্বজনীন এবং কার্যকর করার জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছে। বিশেষভাবে, শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করা, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা, এবং বয়স্ক নারী-পুরুষের জন্যও শিক্ষা কার্যক্রম নিশ্চিত করা—এসবই একাডেমির মূল লক্ষ্য। পাশাপাশি, পাঠাগার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় বই সরবরাহের মাধ্যমে জ্ঞানচর্চা ও চিন্তাশীলতা সম্প্রসারণেও কাজ করা হচ্ছে। শিক্ষা কার্যক্রমের বিশেষ লক্ষ্য হলো কার্যকরী দাওয়াতী দক্ষতা তৈরি করা। এই উদ্দেশ্যে ডিটা একাডেমি বিভিন্ন স্তরের প্রোগ্রাম পরিচালনা করে—

  1. এসেনশিয়ালস অফ ইসলাম কোর্স
  2. এসেনশিয়ালস অফ দাওয়াহ কোর্স
  3. ডিপ্লোমা ইন দাওয়াহ
  4. ইসলামাইজেশন অফ নলেজ কোর্স
  5. ইস্যুভিত্তিক দাওয়াহ কোর্স
  6. জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা প্রোগ্রাম

এসব প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা শুধু জ্ঞান অর্জন করেন না, বরং দাওয়াহে দক্ষতা, নৈতিক বোধ ও বাস্তবমুখী প্রয়োগের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করার সক্ষমতা অর্জন করেন।

গবেষণা ও সৃজনশীল কার্যক্রম

তথ্যই শক্তির উৎস। নতুন তথ্য অনুসন্ধান ও প্রয়োগের মাধ্যমে মানুষ, সমাজ ও জাতি এগিয়ে যায়। ইতিহাস প্রমাণ করে, যেসব জাতি উন্নতি করেছে, তারা সবসময় নতুন জ্ঞান ও তথ্যের অনুসন্ধানে নিয়োজিত ছিল এবং তা প্রয়োগে সফল হয়েছে। মুসলিম উম্মাহর অবনতি ও পিছিয়ে থাকার একটি বড় কারণ হলো দাওয়াহে দক্ষতা, নৈতিক বোধ ও বাস্তবমুখী প্রয়োগের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করার সক্ষমতা, যেখানে পশ্চিমাদের উত্থান মূলত জ্ঞান, বিজ্ঞান ও সৃজনশীলতায় এগিয়ে থাকার কারণে। মুসলিম দার্শনিক ও কবি ইকবাল-এর ভাষায়: “قوت افرنگ از علم و فن است **** از همین آتش چراغش روشن است حکمت از قطع و برید جامه نیست **** مانع علم و هنر عمامه نیست” যদি মুসলিম উম্মাহ সত্যিকারভাবে এগিয়ে যেতে চায়, তবে গবেষণা ও সৃজনশীলতায় সক্রিয় থাকা অপরিহার্য। ইসলাম ও মানবতার বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক মতবাদ ও ধারণা তৈরি হয়েছে, যা মানুষকে ধীরে ধীরে ক্ষতির দিকে ঠেলে দেয়। এসব ভুল ধারণা দূর করতে এবং সঠিক চিন্তা ও পদ্ধতি প্রতিষ্ঠা করতে যথাযথ ও বস্তুনিষ্ঠ গবেষণা প্রয়োজন। ইসলাম সবসময় গবেষণা, তথ্য অনুসন্ধান এবং চিন্তাশীলতাকে উৎসাহিত করেছে। এই বাস্তবতা উপলব্ধি করে ডিটা একাডেমি গবেষণা ও সৃজনশীল কার্যক্রমে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ইসলামাইজেশন অফ নলেজ
  • কুরআন ও হাদিসে বৈজ্ঞানিক মুজিজা
  • আফকারে কুরআন সিরিজ
  • ইসলামিক থট প্রোগ্রাম
  • ইযহারে হক কার্যক্রম
  • ইসলামী সভ্যতা ও সংস্কৃতি প্রোগ্রাম
  • এবং আরও অনেক গবেষণা ও সৃজনশীল প্রকল্প

রচনা ও প্রকাশনা কার্যক্রম

পরিবর্তনশীল—একই সঙ্গে গতিশীল। সময়ের পরিবর্তনের সাথে সাথে যুগের চাহিদাও পরিবর্তিত হয়। মানুষের চিন্তা, চেতনা ও বুদ্ধিবৃত্তিক কাঠামো যুগের প্রভাবেই গঠিত ও রূপান্তরিত হয়। বদলে যায় চিন্তার ফ্রেম, মূল্যায়নের মাপকাঠি, রুচিবোধ ও প্রত্যাশা। মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়ে নতুন উপস্থাপনা, নতুন ধারা, নতুন শব্দ ও পরিভাষার সাথে। এটি এক অস্বীকারযোগ্য বাস্তবতা—যার ফলশ্রুতিতে বহু কালজয়ী গ্রন্থও সময়ের ব্যবধানে পাঠক হারায়, সীমিত পরিসরে আবদ্ধ হয়ে পড়ে। এই বাস্তবতা যত গভীরভাবে উপলব্ধি করা যায়, ততই স্পষ্ট হয়ে ওঠে নতুন রচনা ও প্রকাশনার অপরিহার্যতা। আধুনিক বিশ্বে পাঠকও আধুনিক। সুতরাং তাদের জন্য প্রয়োজন আধুনিক রচনা—যেখানে পাঠকের চিন্তা-চেতনা, বোধ ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বিবেচনায় রেখে বিষয়বস্তু উপস্থাপন করা হবে। সময়োপযোগী নতুন লেখার পাশাপাশি প্রয়োজন উপযুক্ত গ্রন্থের অনুবাদও। তবে অনুবাদ সর্বাবস্থায় যথেষ্ট নয় এবং স্থায়ী সমাধানও নয়। বরং প্রকৃত প্রয়োজন হলো—আমাদের সালাফ ও আকাবিরীনদের চিন্তা-চেতনার গভীরতা ধারণ করে আধুনিক পাঠকের উপযোগী করে নতুন উপস্থাপনা ও মৌলিক রচনা তৈরি করা। এই নতুন রচনার সাথে সাথে প্রকাশনায় থাকতে হবে আভিজাত্য, আকর্ষণীয় অবয়ব, মানসম্মত সম্পাদনা এবং উন্নত মুদ্রণ। এই বাস্তবতাকে সামনে রেখেই ডিটা একাডেমি রচনা ও প্রকাশনা ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে— ডিটা একাডেমির রচনা ও প্রকাশনা উদ্যোগ

  1. ইসলামের বিভিন্ন শাখায় সময়োপযোগী নতুন বই রচনা
  2. নির্বাচিত ও প্রয়োজনীয় গ্রন্থের মানসম্মত অনুবাদ
  3. “আফকারে আকাবির” সিরিজ—আকাবির উলামায়ে কেরামের চিন্তাধারার আধুনিক উপস্থাপনা
  4. আমল গাইড রচনা — সাধারণ মুসলিমের দৈনন্দিন জীবনকে সহজ, সুস্পষ্ট ও শুদ্ধ ইসলামী পথে পরিচালনার লক্ষ্যে ব্যবহারিক দিকনির্দেশনামূলক গ্রন্থ প্রণয়ন।
  5. ইস্যুভিত্তিক প্রবন্ধ ও নিবন্ধ রচনা — সমসাময়িক সামাজিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জকে কেন্দ্র করে বিশ্লেষণধর্মী, চিন্তাশীল ও দাওয়াহভিত্তিক লেখা প্রস্তুত।
  6. বুকলেট ও ইশতেহার রচনা ও প্রকাশ — দাওয়াহ ও সামাজিক সচেতনতা বিস্তারের লক্ষ্যে সংক্ষিপ্ত, প্রাঞ্জল ও প্রভাবশালী উপকরণ রচনা ও প্রচার।
  7. শিশু-কিশোরদের জন্য নৈতিক ও শিক্ষামূলক শিশুতোষ বই রচনা।
  8. ইসলামী সাহিত্য ও চিন্তাশীল গল্প নির্মাণ।

এই কার্যক্রমের মাধ্যমে ডিটা একাডেমি ইসলামি রচনা ও প্রকাশনাকে কেবল সংরক্ষণের স্তরে নয়, বরং যুগোপযোগী, চিন্তাশীল ও প্রভাবশালী দাওয়াহের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে অঙ্গীকারবদ্ধ।

মাল্টিমিডিয়া কার্যক্রম

আজকের যুগে মিডিয়ার প্রভাব ও প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। জাতির উত্থান ও পতনে গণমাধ্যম এখন একটি নির্ধারক শক্তি। এই প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে মাল্টিমিডিয়ার দ্রুত অগ্রযাত্রা। মানুষের রুচি, মনন ও চিন্তার কাঠামো গঠনে আজ মিডিয়াই সবচেয়ে কার্যকর মাধ্যম। এমনকি ব্যক্তি ও সমাজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও মিডিয়ার প্রভাব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। বাস্তবতায় দেখা যাচ্ছে—যারা মিডিয়া ক্ষেত্রে অগ্রসর, তারাই সমাজ ও রাষ্ট্রে প্রভাব বিস্তার করছে, সুযোগ সৃষ্টি করছে এবং জনমানসে গ্রহণযোগ্যতা অর্জন করছে। মানুষ তাদের কথা শুনছে, অনুসরণ করছে এবং গুরুত্ব দিচ্ছে। অপরদিকে, যারা গণমাধ্যমের সুযোগ গ্রহণে পিছিয়ে থাকে, তারা প্রজন্মের মনে অপরিচিত হয়ে পড়ছে এবং প্রভাব বিস্তারের ক্ষেত্রে সীমিত হয়ে যাচ্ছে। আজকের দিনে মিডিয়া কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়; এটি চিন্তার আক্রমণ ও সংস্কৃতি-প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হচ্ছে। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি মূলত এই মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমা মূল্যবোধ ও সভ্যতা আমাদের সমাজে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে, যাতে যুব সমাজকে ইসলামের মূল আদর্শ ও নৈতিক জীবনধারা থেকে দূরে সরানো যায়। সর্বত্র শুরু হয়েছে গাযবে ফিকরী, চিন্তার আগ্রাসন। এই আগ্রাসনের অন্যতম হাতিয়ার হচ্ছে মিডিয়া। এই বাস্তবতা সামনে রেখেই নানাবিদ উদ্যোগ গ্রহণ করছেন ডিটা একাডেমি। যেন মাল্টিমিডিয়া কার্যক্রমের মাধ্যমে— মুসলিম উম্মাহকে বিভ্রান্তি ও অপপ্রচারের হাত থেকে রক্ষা করা, যুব সমাজের মাঝে ইসলামের মূল শিক্ষার সচেতনতা বৃদ্ধি করা, সমসাময়িক সমস্যা ও প্রলোভনের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক প্রতিরক্ষা গঠন করা সম্ভব হয়। মিডিয়ার অপব্যবহারও কম নয়; পুরো মিডিয়া জগৎই অনেকাংশে অপব্যবহারে পূর্ণ। তাই মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদের মূল নীতি হলো—সত্যকে তুলে ধরা, অপব্যবহার থেকে বিরত থাকা, এবং শরীয়তের সীমার মধ্যে থেকে সঠিক, নৈতিক ও সময়োপযোগীভাবে মানব কল্যাণে ব্যবহার করা। এই নীতির আলোকে ডিটা একাডেমি মাল্টিমিডিয়া ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে—

  1. দাওয়াহভিত্তিক অডিও কনটেন্ট – নসিহত, চিন্তাজাগানিয়া আলোচনা এবং জীবনমুখী দাওয়াহ।
  2. দাওয়াহভিত্তিক ভিডিও কনটেন্ট – আকর্ষণীয় ও প্রভাবশালী ভিজ্যুয়াল মাধ্যমে ইসলামী বার্তা।
  3. ওয়েবিনার ও লাইভ সেশন – সমসাময়িক ইস্যুতে সরাসরি প্রশ্নোত্তর ও আলোচনা।
  4. পডকাস্ট সিরিজ – গভীর আলোচনার মাধ্যমে চিন্তা ও মূল্যবোধ গঠন।
  5. সংবাদ ও মিডিয়া কভারেজ – দীন ও মানবকল্যাণ সংক্রান্ত ইতিবাচক খবরের প্রচার।
  6. প্রশ্নোত্তরভিত্তিক মাল্টিমিডিয়া – সমসাময়িক বিভ্রান্তি ও প্রশ্নের জবাব, সচেতনতা বৃদ্ধির জন্য।
  7. বিষয়ভিত্তিক মাল্টিমিডিয়া সিরিজ – বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ধারাবাহিক কনটেন্টের মাধ্যমে গভীর ও সুসংগঠিত দাওয়াহ উপস্থাপন।

ডকুমেন্টারি ও শর্ট ক্লিপ – ইসলামি ইতিহাস, সমাজ ও মানবিক দৃষ্টান্ত তুলে ধরে দাওয়াহের প্রভাব বিস্তৃত করা। ডিটা একাডেমি বিশ্বাস করে—মাল্টিমিডিয়া শুধু বার্তা পৌঁছানোর মাধ্যম নয়; এটি হৃদয় ও মননকে স্পর্শ করার একটি শক্তিশালী হাতিয়ার। আমাদের লক্ষ্য হলো, প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের মনে দীন ও কল্যাণের আলো পৌঁছে দেওয়া, যাতে সমাজে নৈতিকতা, সচেতনতা ও সমৃদ্ধি বিস্তার পায়।

স্বাবলম্বী উম্মাহ কার্যক্রম

ডকুমেন্টারি ও শর্ট ক্লিপ – ইসলামি ইতিহাস, সমাজ ও মানবিক দৃষ্টান্ত তুলে ধরে দাওয়াহের প্রভাব বিস্তৃত করা। ডিটা একাডেমি বিশ্বাস করে—মাল্টিমিডিয়া শুধু বার্তা পৌঁছানোর মাধ্যম নয়; এটি হৃদয় ও মননকে স্পর্শ করার একটি শক্তিশালী হাতিয়ার। আমাদের লক্ষ্য হলো, প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের মনে দীন ও কল্যাণের আলো পৌঁছে দেওয়া, যাতে সমাজে নৈতিকতা, সচেতনতা ও সমৃদ্ধি বিস্তার পায়।